বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: বাবর
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর রোববার বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বর্তমান সরকার প্রতিটি ধর্মাবলম্বীদের ধর্ম চর্চায় যাতে কোন বিঘœ না ঘটে সেদিকে কঠোর নজর দিয়েছে।
তিনি বলেন, ২০০১ সালে দেশে দূর্গাপুজা অনুষ্টিত হয়েছিলো ১৩ হাজার মন্ডপে, কিন্তু চলতি বছর হচ্ছে ২৬ হাজার মন্ডপে, আর পারিবারিকভাবে এ সংখ্যা দাড়াবে প্রায় ২৮ হাজারে।
নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে রোববার দুপুরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) আনোয়ারুল ইকবাল, স্থানীয় সাংসদ অ্যাড. আবুল কালাম, মুহাম্মদ গিয়াসউদ্দিন ও আতাউর রহমান খানসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার অপরাধীদের নিমূর্ল করতে বদ্ধপরিকর। এ কারণে অপরাধী নিজ দলে থাকলে তাদের বিরুদ্ধেও ব্যাবস্থা নেওয়া হয়েছে।
মন্ত্রী পরে শহরের বিভিন্ন স্থানে কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শণ করেন।
