২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৭১’র যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে বিচারের আহ্বান জানিয়েছে ঘাতক দালাল নির্মূল কমিটি

ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে মঙ্গলবার আয়োজিত সমাবেশে বক্তারা স্বাধীনতা যুদ্ধের বিরোধীতাকারী দালাল ও যুদ্ধাপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2006, 10:19 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

মিরপুর মুক্ত দিবস উপলক্ষে নগরীর মিরপুর স্টেডিয়ামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এ সমাবেশের আয়োজন করে।

শহীদ জননী সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যান্যের মধ্যে  মুক্তিযুদ্ধের ডেপুটি কমান্ডার এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, নির্মূল কমিটির কার্যকর সভাপতি শাহরিয়ার কবীর, এস ফোর্সের অধিনায়ক কেএম শফিউল্লাহ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম (বীর উত্তম), সিআর দত্ত (বীর উত্তম), লে.কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী ও প্রশিকার চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ বক্তব্য রাখেন।