২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাই হত্যাকাণ্ড: রব্বানীসহ ৯জনকে জামিন

চাঁপাইনবাবগঞ্জের কানসাট পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতা গোলাম রব্বানীসহ নয়জন মঙ্গলবার কারাগার থেকে জামিন পেয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 06:00 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী রাজশাহী সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও চাঁপাইনবাবগঞ্জের--২ আসনের সাংসদ শাহজাহান মিয়া এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সমঝোতার মধ্যে দিয়ে মঙ্গলবার সন্ধ্যায় এই নয়জন জামিনে মুক্তি পান।

এঙ্গলবার খ অঞ্চল প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করলে ম্যাজিস্ট্রেট সাইদ কুতুব তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। 

২২ জানুয়ারি গভীর রাতে আটককৃত গোলাম রাব্বানী, মনিরুল ইসলাম, জহির চৌধুরী ও মোসলেম উদ্দীনের জামিনদার হলেন সংশ্লিষ্ট এলাকার সাংসদ শাহজাহান মিয়া। অন্য আরো পাঁচজনের জামিন হলেও কাগজপত্র প্রস্তুত না হওয়ায় তাদের ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।

কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে গোলাম রাব্বানী বিডিনিউজ’কে জানান, তার ওপর ব্যাপক পুলিশী নির্যাতন হয়েছে। সে সময় তার পায়ে ব্যান্ডেজ বাঁধা ছিল। কারাগারের বাইরে তার জন্যে এলাকার শত শত মানুষ অপেক্ষা করছিল।

অপরদিকে বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মিজানুর রহমান মিনুর আয়োজনে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনের চাঁপাইনবাবগঞ্জ--২ আসনের এমপি শাহজাহান মিয়া, জামায়াতের আমির রফিকুল ইসলাম, নায়েবে আমির লতিফুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমস্যার সমাধানের ব্যাপারে বিদ্যুৎমন্ত্রী, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এমপি এবং পল্লী বিদ্যুতের উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আলোচনা সাপেক্ষে এ সমস্যার সমাধান করা হবে। তারা আরো বলেন, এলাকা উত্তপ্ত থাকায় ঘটনার তদন্ত সম্ভব না হলেও বুধবার থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে।

অন্যদিকে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাওকালে পুলিশের গুলিতে ৪ জানুয়ারি দুইজন এবং ২৩ জানুয়ারি সাতজনের নিহত হওয়ার টানা ৯ দিন পরও কানসাট পরিস্থিতি ছিল আগের মতোই উত্তাল। বিভিন্ন সড়কে ব্যারিকেড অব্যাহত ছিল এবং শহরের বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।