স্বেচ্ছাসেবক লীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ
কেরানীগঞ্জের কালিগঞ্জ বাজারে মঙ্গলবার আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের একটি মিছিল পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায়।
এসময় কমপক্ষে সাতজন কর্মী পুলিশের লাঠিচার্জে আহত হয়।
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাহাউদ্দিন নাসিম এবং সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এক বিবৃতিতে পুলিশের এ হামলার কঠোর সমালোচনা করেন।
