নড়াইলে আইনজীবি সমিতির নির্বাচনে সভাপতি পদে খোকন, সাধারণ সম্পাদক আনন্দ নির্বাচিত
নড়াইল আইনজীবি সমিতির বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাঈফ হাফিজুর রহমান খোকন সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আনন্দ মোহন দাস।
সোমবার অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী অন্য সদস্যরা হচ্ছেন-সহÑসভাপতি আব্দুস সালাম খাঁন, গ্রন্থাগার সম্পাদক ওলিয়ার রহমান, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক মতিয়ার রহমান। সদস্যপদে নির্বাচিত হয়েছেন অরবিন্দু মল্লিক, মিরাজ হোসেন, সুনীল কুমার, আশরাফ আলী ও পঙ্কজ বিহারী।
এ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১১টি পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলেও সহ-সাধারণ
সম্পাদক পদে মনোয়ার হোসেন মনোনয়ন প্রত্যাহার করায় ওই পদে বিনা প্রতিদন্দ্বিতায় বি.এম. এমদাদুল হক নির্বাচিত হয়েছেন।
