২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী নির্বাচন উপলক্ষে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির মতবিনিময়, মঙ্গলবার পরবর্তী কর্মসূচি

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি সোমবার সমিতির দক্ষিণ হলে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ‘গণতন্ত্র ও সুশাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন ঃ বর্তমান অবস্থা ও ভবিষৎ কর্মপরিকল্পনা’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 09:20 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাহাবুবে আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অবসরপ্রাপ্ত বিচারপতি, আইন বিশেষঞ্জ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইনায়েতুর রহিম সোমবার বিডিনিউজকে বলেন, কিভাবে নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে পারামর্শ নেয়ার জন্যে এ বৈঠকের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রধান নির্বচন কমিশনার (সিইসি) নির্বাচন কমিশনকে একটি দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে ফেলেছেন। দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে প্রধান নির্বাচন কমিশনারকে নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য ও দলীয় মতের উর্দ্ধে অবস্থান করতে হবে।

মতবিনিময় অনুষ্ঠানের বিতর্ক, প্রস্তাব, যুক্তি ও পরামর্শের আলোকে সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি তাদের পরবর্তী কর্মসূচি গ্রহণ করবে বলেও তিনি জানান।