২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে এমপি হারুনর রশিদ মুন্নুর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মানিকগঞ্জ-৩ নির্বাচনী আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী হারুনুর রশিদ খান মুন্নুকে দল থেকে বহিষ্কারের দাবিতে মানিকগঞ্জ জেলা বিএনপি’র একাংশ সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2006, 05:54 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

জেলা বিএনপি কার্যালয় থেকে সোমবার দুপুরে  বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এরপর মানিকগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন গোলাম মহিয়ার খান সিপার, সৈয়দ মেসবাহ উদ্দিন, গোলাম মোস্তফা রতন, আতাউর রহমান আতা, আইনুল হক প্রমূখ।

সমাবেশে বক্তারা মানিকগঞ্জ--২ আসনের স্বতন্ত্র সাংসদ সামসুদ্দিন আহম্মেদের আওয়ামী লীগে যোগদানের জন্যে হারুনুর রশিদ খান মুন্নুকে দায়ী করেন।

তারা বলেন, আগামী নির্বাচনে মানিকগঞ্জের চারটি আসন বিএনপির কব্জায় রাখতে চাইলে অবিলম্বে মুন্নুকে দল থেকে বহিষ্কার করতে হবে।