স ম জাকারিয়ার সঙ্গে জাপা’র মহাসচিব রুহুর আমীন হাওলাদারের সাক্ষাত
জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার রোববার নবনিযুক্ত নির্বাচন কমিশনার স ম জাকারিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন।
জাপা’র ভাইস চেয়ারম্যান এম এ হান্নান এসময় উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে রুহুল আমিন হাওলাদার তার নিজ এলাকা পটুয়াখালী জেলার দুমকী উপজেলাধীন লেবুখালী ইউনিয়ন পরিষদের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সুষ্ঠু, অবাদ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের জন্য কমিশনের সহায়তা কামনা করেন।
মহাসচিবের অনুরোধের প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশন ওই নির্বাচন সুষ্ঠ-জোরদার ও স্বচ্ছ ভাবে সম্পন্ন করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানান।
