২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৎস ও পশুসম্পদ মন্ত্রী নোমানের চট্রগ্রাম প্রেস ক্লাব পরিদর্শন, ফটো সাংবাদিকদের সাথে সমঝোতা

মৎস ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান কর্তৃক ফটো সাংবাদিক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে চট্রগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত রোববারের প্রতিবাদ মিছিল কর্মসূচিী মন্ত্রীর সাথে সমঝোতার প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2006, 08:21 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

শনিবার রাতে মন্ত্রীর সাথে চট্রগ্রাম সাংবাদিক নেতৃবৃন্দের অনুষ্ঠিত সমঝোতা বৈঠকের পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান শনিবার রাতে চট্রগ্রাম প্রেসক্লাবে যান এবং তার বিরুদ্ধে আনা ফটো সাংবাদিক লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করেন। এ সময় তিনি এই দুঃখজনক ঘটনার জন্য সাংবাদিকদের নিকট সমবেদনা প্রকাশ করেন।

চট্রগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জুর সাথে আলোচনার পর এই সমঝোতা হয় বলে রোববার সিইউজের এক সংবাদ বিঞ্চপ্তিতে জানানো হয়।

সিইউজে, সিপিজেএ এবংচট্রগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন।

শনিবার বিকেলে দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক ও সিপিজেএ সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ তিন ফটো সাংবাদিক চট্রগ্রাম সার্কিট হাউসে মন্ত্রী নোমানের হাতে লাঞ্ছিত হন বলে অভিযোগ আনা হয়। সাতকনিয়ায় জামাতের বৈঠকে মন্ত্রী নোমানের  অংশগ্রহণ না করার জন্য দলীয় কর্মীদের রাস্তায় শুয়ে প্রতিরোধ কর্মসূচির ছবি তুলতে গেলে তারা এ লাঞ্ছনার শিকার হন।