২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাওহিদ- এর ৪ সদস্য গ্রেপ্তার

জিনাইদহ জেলার শৈলকুপা থানার ভগাবানগর গ্রাম থেকে  পুলিশ শুক্রবার ইসলামী জঙ্গি সংগঠন হিজবুত তাওহিদ- এর চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2006, 05:47 PM

Updated : 26 Apr 2022, 03:23 PM

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তাকৃত সদস্যরা ওই গ্রামে আপত্তিকর লিফলেট বিতরণ করছিল।

গ্রেপ্তারকৃত সদস্যরা হচেছ- কুষ্টিয়ার যুগিয়া শেখপাড়া গ্রামের আরিফ হোসেন, যুগিয়া দক্ষিনপাড়ার সোহাগ খান ও আনিসুর রহমান এবং খাস মতুরাপুর গ্রামের সাইফুল  আলম।

পুলিশ তাদের কাছ থেকে আপত্তিকর কিছু লিফলেট উদ্ধার করেছে।

গ্রেপ্তারকৃতরা পুলিশকে জানিয়েছে, তারা মানুষকে শুধু মাত্র ইসলামের দাওয়াত দেওয়ার জন্যেই ওই গ্রামে এসেছিল। তারা কোনও ইসলামী জঙ্গি তৎপরতার সাথে যুক্ত নয়।

পুলিশ বলছে, তাদেরকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।