ঝালকাঠি বার নির্বাচনে আওয়ামী লীগ জয়ী
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির (বার) বৃহস্পতিবারের বার্ষিক নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে জয়ী হয়েছেন। নয়টি পদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা মূল পদসহ সাতটি পদে জয় লাভ করেন। ক্ষমতাসীন বিএনপি-সমর্থিত প্রার্থীরা পেয়েছেন মাত্র দু’টি পদ।
নির্বাচনে বিজয়ীরা হলেন-- সভাপতি : শাহজাহান আশরাফ (আওয়ামী লীগ), সহসভাপতি : এ এইচ এম খায়রুল আলম সরফরাজ (আওয়ামী লীগ), সাধারণ সম্পাদক: মোঃ শাহজাহান মোল্লা (আওয়ামী লীগ), যুগ্ম সম্পাদক : নাসির উদ্দিন কবির ও মো. মোশারেফ হোসেন (আওয়ামী লীগ) এবং শাহ আলম মল্লিক (বিএনপি) ; সদস্য ভিজিলেন্স : মুন্সী আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), সদস্য ভর্তি উপপরিষদ: একেএম আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ) এবং সদস্য লাইব্রেরিয়ান : মাহবুব আলম কবির (বিএনপি)।
১২০ জন ভোটারের মধ্যে মাত্র একজন অনুপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট মোহসেন উদ্দিন তালুকদার নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। অ্যাডভোকেট খান হাবিবুর রহমান ও অ্যাডভোকেট মোঃ শাহজাহান খান তাকে সহযোগিতা করেন।
