জামাত জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে : মোস্তফা আমির ফয়সাল
জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বৃহস্পতিবার বলেছেন, দেশে ইসলাম প্রতিষ্ঠার নামে জামাতে ইসলামী বাংলাদেশ জঙ্গিবাদকে প্রশ্রয় প্রদানের মাধ্যমে তার আদর্শ অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
রাজধানীর ইনজিনিয়ার্স ইনস্টিটিউটে জাকের পার্টির ভাইস চেয়ারম্যান আব্দুল কবিরের সভাপতিত্বে বৃহস্পতিবার অনুষ্ঠিত দলের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা আমির ফয়সাল এ কথা বলেন।
বৈঠকে অন্যান্যর মধ্যে জাকের পার্টির সাধারন সম্পাদক মুন্সী আব্দুল লতিফ, অতিরিক্ত সাধারণ সম্পাদক খাজা মহিউদ্দিন আহমেদ, আহাদুজ্জামান এবং অ্যাডভোকেট মহিউদ্দিন সরদার উপস্থিত ছিলেন।
