২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার জাতীয় দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অস্ট্রেলিয়ার জাতীয় দিবস উপলক্ষে সে দেশের নেতাদের অভিনন্দন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2006, 05:12 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেল মিখাইল জেফারিকে পাঠানো এক বার্তায় বুধবার রাষ্ট্রপতি দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডকে পাঠানো অপর এক বার্তায় প্রধানমন্ত্রী কমনওয়েলথভুক্ত দু’দেশের বন্ধুত্বপূর্ণ ও আন্তরিক সম্পর্ক এবং সহযোগিতা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন।

তিনি অস্ট্রেলিয়ার জনগণের অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন।