শেখ রেহানার বাড়িতে থানা স্থাপনের বিরুদ্ধে হাইকোর্টের রুল
থানমণ্ডিতে অবস্থিত বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার বাড়িতে থানা স্থাপনে সরকারের গৃহীত পদক্ষেপ কেন অবৈধ ঘোষণা করা হবে না তার কারণ দর্শানোর নির্দেশ দিয়ে হাইকোর্ট মঙ্গলবার সরকারের প্রতি একটি রুল জারি করেছেন।
শেখ রেহানার দায়ের করা একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় দেন। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
২০০১ সালের ২১ জুলাই তৎকালীণ সরকার থানমণ্ডির ছয় নম্বর রোডের ২১ নম্বর বাড়িটি শেখ রেহানার নামে বরাদ্দ করে। কিন্তু বর্তমান সরকার ২০০৫ সালের ২৭ জুন এ বাড়িটি সরকারি মালিকানায় নিয়ে পুলিশ থানা স্থাপনের উদ্যোগ নেয়।
আবেদনকারীর পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মাহবুবে আলম ও অ্যাডভোকেট শামসুদ্দিন আহমেদ চৌধুরী।
