২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে ভর্তি হয়েছেন সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কলেজে ভর্তি হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2006, 09:43 PM

Updated : 26 Apr 2022, 03:22 PM

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ড. খন্দকার মোশারফ হোসেন মঙ্গলবার চিকিৎসাধীন প্রধান নির্বচিন কমিশনার (সিইসি) বিচারপতি এমএ আজিজকে দেখতে যান বলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মন্ত্রী সিইসি’র শয্যাপাশে বেশ কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি সিইসি’র আশু রোগমুক্তি কামনা করেন।