প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার সাতক্ষীরা আসছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোববার সাতক্ষীরা আসছেন। প্রধানমন্ত্রীর দ্বিতীয় দফায় ঘোষিত সাতক্ষীরা কর্মসূচী সফল ও নির্বিঘœ করতে সাতক্ষীরাকে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে।
প্রধানমন্ত্রীর গত ৮ জানুয়ারি সাতক্ষীরা সফরের কথা থাকলেও দূর্যোগপূর্ন আবহাওয়ার কারণে শেষ মূহুর্তে তা বাতিল করা হয়।
প্রধানমন্ত্রীর সাতক্ষীরা কর্মসূচির মধ্যে রয়েছে, সাতক্ষীরার লাবসা পলিটেকনিক ইনস্টিটিউট, কলারোয়া পৌরভবন উদ্বোধন, কলারোয়া হাসপাতালের বর্ধিত অংশের ও উপজেলা মিলনায়তনের ভিত্তিপ্রস্থর স্থাপন। পরে বেলা আড়াইটায় প্রধানমন্ত্রী কলারোয়া ফুটবল মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন সবরকমের প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রধানমন্ত্রীর মূল কর্মসূচিস্থল কলারোয়াসহ পুরো সাতক্ষীরা জেলার নিরাপত্তা ব্যাবস্থা ঢেলে সাজানো হয়েছে।
পুলিশের একজন উর্দ্ধতন কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে সাতক্ষীরাকে নিরাপত্তা জালে মুড়িয়ে ফেলা হয়েছে।
বিডিআর সূত্র জানায়, প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে সাতক্ষীরার ১৩৮ কিলোমিটার সীমান্ত এলাকায় বিডিআারের নজরদারী জোরদার করা হয়েছে।
অপরদিকে দেশব্যাপী ১৪ দলের হরতালের মধ্যে সাতক্ষীরায় প্রধানমন্ত্রীর কর্মসূচি থাকলেও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ মনে করছেন এতে তাদের জনসভায় ব্যাঘাত ঘটবে না।
তবে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, হরতাল কর্মসূচি সফল করতে তারা শহরে পিকেটিং, সভা ও বিক্ষোভ সমাবেশ করবে।
