২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে বাণী প্রদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2006, 05:46 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

রাষ্ট্রপতি বৃহস্পতিবার এক বাণীতে শহীদ আসাদ দিবস উপলক্ষ্যে দেশের গণতন্ত্রপ্রিয় জনগণকে অভিনন্দন জানান।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদের নাম অমর হয়ে আছে। ঊনসত্তরের গণআন্দোলনে শহীদ আসাদের আত্মত্যাগ চলমান আন্দোলনকে গণঅভূত্থানে পরিণত করে। রাষ্ট্রপতি বলেন, স্বাধিকারের দাবিতে স্বোচ্চার সকল শ্রেণী-পেশার মানুষ জেল-জুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র আকার ধারণ করে। সেদিনের সেই আন্দোলনের ধারাবাহিকতায় জাতি অর্জন করে কাঙ্খিত স্বাধীনতা। শহীদ আসাদের আত্মত্যাগ জাতি কোনদিন ভুলবে না।

রাষ্ট্রপতি তার বাণীতে শহীদ আসাদের রুহের মাগফেরাত কামনা করেন।