২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতের আমীরের মৃত্যু: শোক বইতে শেখ হাসিনার স্বাক্ষর

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কুয়েতের আমীর শেখ জাবের আল - আহমাদ আল - জাবের আল সাবাহ্’র মৃত্যুতে খোলা শোক বইতে মঙ্গলবার স্বাক্ষর করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jan 2006, 02:33 PM

Updated : 26 Apr 2022, 03:21 PM

ঢাকাস্থ কুয়েত রাষ্ট্রদূতের বাসভবনে এ শোক বই খোলা হয়েছে।

শেখ হাসিনা কুয়েতের আমীরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি বাংলাদেশের উন্নয়নে সে দেশের সহযোগিতার কথা কৃতজ্ঞতাভরে স্মরণ করেন। এছাড়া তিনি উল্লেখ করেন দুদেশের সুসম্পর্কের কথা।

তিনি শোক বইতে লেখেন, বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আল সাবাহ্র অবদান স্মরণীয়।

পরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক এমপি ও তোফায়েল আহমেদ শোক বইতে স্বাক্ষর করেন।

আল সাবাহ্ গত রোববার মৃত্যু বরণ করেন।