২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহি বি. চৌধুরী দিল্লি গেছেন

বিকল্প ধারার সাংগঠনিক সম্পাদক মাহি বি চৌধুরী এমপি ভারতের সাংস্কৃতিক দপ্তরের আমন্ত্রণে সোমবার রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 09:05 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

বিকল্পধারা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত সফরকালে মাহি বি চৌধুরী ভারতের উদীয়মান রাজনীতিবিদ ও কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর পুত্র রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎ করবেন।

সাক্ষাৎকালে তরুন আইনপ্রণেতাদের জন্য একটি আন্তর্জাতিক ফোরাম গঠনের সম্ভাবনার ব্যাপারে মাহী ও রাহুল আলোচনা করবেন।

ভারতের লোকসভা সদস্য রাহুলের সাথে বৈঠক করা ছাড়াও মাহী ভারতের সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করবেন।