২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধান বিচারপতির কাছে শপথ নিয়েছেন নবনিযুক্ত ২ নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার হিসেবে নবনিযুক্ত দুই নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়া সোমবার শপথ নিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2006, 09:02 PM

Updated : 26 Apr 2022, 03:20 PM

প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন তার সুপ্রিম কোর্ট চেম্বারে বিকেল ৫টায় তাদেরকে শপথ বাক্য পাঠ করান।

এর আগে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মদ বিচারপতি মাহফুজুর রহমান ও স ম জাকারিয়াকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।