বিচারপতি মাহফুজুর রহমান ও সম জাকারিয়া নতুন নির্বাচন কমিশনার
রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজ উদ্দিন আহম্মেদ সোমবার দুজন নতুন নির্বাচন কমিশনারকে নিয়োগ দিয়েছেন।
নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন - বিচারপতি মাহফুজুর রহমান ও নির্বাচন কমিশন সচিব সম জাকারিয়া।
রাষ্ট্রপতির প্রেস সচিব এম. মোখলেছুর রহমান চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে তিনি বিডিনিউজকে বলেন, বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি ওই দুজনের নিয়োগপত্রে স্বাক্ষর করেন।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, বর্তমান নির্বাচন কমিশনার মোহাম্মাদ আলী ও মুন্সেফ আলীর নিয়োগ আগামী ১৭ এপ্রিল শেষ হচ্ছে।
এদিকে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ আজিজ সোমবারও অফিস করেননি।
নতুন নির্বাচন কমিশনারের নিয়োগপ্রাপ্তির বিষয়ে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা কেউ - ই মুখ খুলতে রাজি নন।
