নোয়াখালীতে বিএনপি’র ৩ শতাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান
নোয়াখালীতে শনিবার ক্ষমতাসীন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের তিনশতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে।
জেলার ফরায়েজী বাজারে এক জনসভায় তারা দল ত্যাগ করে আওয়ামী লীগে যোগ দেয়।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ভূয়া ভোটার তালিকা দিয়ে ১৫ ফেব্র“য়ারি মার্কা নির্বাচন জনগণ প্রতিহত করবে।
তিনি আরো বলেন, ভূয়া ভোটার তালিকা বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া আমরা কোনো নির্বাচন মেনে নেব না।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপি ক্যাডাররা ২৫ থেকে ৩০ হাজার ভোটারের তালিকা তৈরি করেছে। বলা হচ্ছে, আওয়ামী লীগ ও সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ফরম নেই। অথচ মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের ভোটার করা হচ্ছে।
সদর পূর্বাঞ্চল সভাপতি মফিজ উল্লাহ বিকম- এর সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
