মক্কায় ভবন ধসে হাজীদের মৃত্যুতে শেখ হাসিনার শোক
জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা মক্কায় ভবন ধসে ১৩ বাংলাদেশীসহ ৭৬ জন হাজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে শেখ হাসিনা নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
