জাসদ ও বিকল্পধারার সংলাপ ৯ জানুয়ারি
বিকল্পধারা বাংলাদেশ ৯ জানুয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দলের সাথে সংলাপে বসছে।
বিকল্পধারা এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, চলমান রাজনৈতিক সংকট থেকে উত্তোরণের লক্ষ্যে বিকল্পধারা সরকার বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সংলাপ অনুষ্ঠানের আয়োজন করেছে।
সংলাপ অনুষ্ঠানে নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেবেন বিকল্পধারার সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী ও জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
বারিধারায় কেসি মেমোরিয়াল ক্লিনিকে ৯ জানুয়ারি বিকেল চারটায় এ সংলাপ অনুষ্ঠিত হবে।
