প্রধানমন্ত্রী সৌদি বাদশাহ্’র কাছে শোক বার্তা পাঠিয়েছেন
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র নগরী মক্কায় ভবন ধসে ১৩ বাংলাদেশীসহ ৭৬জন হজ পালনেচ্ছুর মৃত্যু এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় সৌদি আরবের বাদশাহ্’র কাছে এক শোকবার্তা পাঠিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায়।
বেগম জিয়া তার বার্তায় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং আমার নিজের পক্ষ থেকে যারা এ মর্মান্তিক দুর্ঘটনায় তাদের স্বজন হারিয়েছেন, তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি।
সেই সাথে আমরা এই দুর্দিনে ভ্রাতৃপ্রতিম সৌদি জনগণের সাথে সংহতি প্রকাশ করছি।
