কিবরিয়া হত্যাকাণ্ডে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের পুলিশ পদক প্রদানে আসমা কিবরিয়ার বিস্ময়
সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যাকাণ্ডের তদন্তকারী দুই পুলিশ কর্মকর্তাকে রাষ্ট্রপতি পুলিশ পদক প্রদান করায় কিবরিয়া পতœী আসমা কিবরিয়া বিস্ময় প্রকাশ করেছেন।
এক বিবৃতিতে শনিবার তিনি বলেন, সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার প্রকৃত হত্যাকারীদের আড়াল করার লক্ষ্যে পুলিশ প্রশাসন ও বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে।
তিনি বলেন, তথাকথিত যে তদন্তের জন্যে ওই দুই কর্মকর্তাকে দেশের সর্বোচ্চ সম্মান দেওয়া হলো তার ফলাফল শূন্য।
তিনি প্রশ্ন করেন, সরকারের ইচ্ছে পূরণে সহায়তা করার জন্যেই কি এই পুরস্কার?
বিবৃতিতে তিনি আরো বলেন, এর আগে হবিগঞ্জের তৎকালীন জেলা প্রশাসক, যিনি কিবরিয়ার নিরাপত্তা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছিলেন, তাকেও জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গি করে পুরস্কৃত করা হয়।
বিবৃতিতে তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানান।
