বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি
বাংলাদেশ আওয়ামী লীগ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচির মধ্যে রয়েছে-৯ জানুয়ারি বিকেলে ঢাকায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা, ১০ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু ভবনে জমায়েত ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ।
এছাড়া স্থানীয় নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি শনিবার এক বিবৃতিতে বঙ্গবন্ধুর স্বদেশে প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্যে দলের নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
