জামাতের বিরুদ্ধে চরমোনাই পীরের আত্মীয় এবং হাফেজ পরিষদের বিবৃতি
ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর ও চরমোনাই পীর সৈয়দ ফজলুল করীমের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ায় জামায়াতের তীব্র সমালোচনা করে শুক্রবার বিবৃতি দিয়েছেন চরমোনাই পীরের নিকট আত্মীয়, জীবিত খলিফাবৃন্দ ও হাফেজ কল্যাণ পরিষদ।
যৌথ বিবৃতিতে চরমোনাই পীরের বিরুদ্ধে জামাত নেতৃবৃন্দের অপবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। তারা বলেন, বর্তমান পীর সাহেব চরমোনাই এর গতিশীল নেতৃত্বে ইর্ষান্বিত হয়ে তার সৎ ভাইয়েরা, দেলোয়ার হোসেন সাঈদী এমপি ও আব্দুস সোবাহান এমপি যে বিবৃতি ও বক্তব্য দিয়েছেন তা আসলে তাদের বক্তব্য নয়, এটা জামাতের কথা। জামাতের ক্রীড়নক, উচ্ছিষ্ঠভোগী হিসেবে তারা মিথ্যা বক্তব্য ও বিবৃতি রেখেছেন মাত্র।
বিবৃতিতে তারো আরো বলেন, ইন্তেকালের পূর্বে পীর সাহেব তার অবর্তমানে কাজ চালানোর জন্য একটি মজলিসে সূরা গঠন করেন। তার মৃত্যুর পর এই সূরার সর্বসম্মত সিধান্ত অনুযায়ী সৈয়দ ফজলুর করীম চরমোনাই বর্তমান পীর হিসেবে মনোনিত হন।
বিবৃতি বলা হয় বর্তমান পীর সাহেবকে মরহুম পীর সাহেব খেলাফত প্রদান করেননি বলে যারা প্রচার করছে তাদের প্রকৃত উদ্দেশ্য কি তা দেশবাসীর কাছে পরিস্কার। বর্তমান পীর সাহেব শরিকদের কোন হক নষ্ট করেনি বরং উল্টো তিনি তার ভাগের সম্পূর্ণ অংশ গ্রহন করেননি।
বিবৃতিতে বলা হয় যারা মিথ্যা অপপ্রচার করছে তারা শুধু চরমোনাই দরবারেরই শত্র“ নয়, তারা ইসলামেরও শত্র“। নেতৃবৃন্দ বলেন, একজন প্রকৃত মুজাহিদ হিসেবে বর্তমান পীর সাহেব চরমোনাই যোগ্য উত্তরসূরী হিসেবে মরহুম পীর সাহেবের দ্বীনি হকের আওয়াজকে হাজারগুন শক্তিশালী করেছেন।
