২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠ্যপুস্তকে সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরতে আওয়ামী লীগের দাবি

আওয়ামী লীগ বলেছে, মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে পাঠ্যপুস্তকে বিকৃত ইতিহাস এবং মিথ্যা তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:19 PM

এর তীব্র নিন্দা জানিয়ে সঠিক তথ্য সম্বলিত ইতিহাস অর্ন্তভুক্ত করার দাবি জানায় সংসদে প্রধান বিরোধী দল।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন উপ-কমিটির এক সভায় শুক্রবার এ দাবী জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক ড.আব্দুল খালেক, অধ্যাপক ড. আআমস আরেফিন সিদ্দিক, অধ্যাপক ড. হারুণ-অর-রশিদ, আওয়ামী লীগের শিক্ষা সম্পাদক নুরুল ইসলাম নাহিদ প্রমুখ।

সভায় একমুখী শিক্ষা স্থগিত না রেখে তা বাতিল করার দাবি জানানো হয়। একমুখী শিক্ষা প্রকল্পের নামে পাঁচশত কোটি টাকা লুটপাটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় সভায়। এছাড়াও বক্তারা বেসরকারি শিক্ষকদের শতভাগ বেতন, উৎসব ভাতা প্রদান এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবি জানান।

প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বই যথাসময়ে শিক্ষার্থীদের হাতে পৌছে দেওয়া এবং বিনামূল্যে বিতরণের আগে বই বাজারে বিক্রি করার তীব্র নিন্দা জানান তারা।