২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিচুক্তির আট বছর পরেও পাহাড়ে নাগরিক অধিকার নেই: সন্তু লারমা

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু) বলেছেন, শান্তিচুক্তির আট বছর পরেও পাহাড়ের বাসিন্দারা নাগরিক অধিকার থেকে এখনো বঞ্চিত।

রাঙ্গামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2006, 07:43 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সাবেক গেরিলা নেতা সন্তু লারমা বলেন, পাহাড়ে দেশের শাসক শ্রেণীর দর্শনের ফলেই এখানে চলছে ‘অপারেশন উত্তরণের’ নামে চলছে সামরিক শাসন।

শুক্রবার রাঙ্গামাটি জেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত গণ উন্নয়ন গ্রন্থাগার রাঙ্গামাটি কেন্দ্রের উদ্ধোধনকালে সন্তু লারমা এ কথা বলেন।

গণ উন্নয়ন গ্রন্থাগার রাঙ্গামাটি কেন্দ্রের উপদেষ্টা কমিটির সভাপতি সুনীতি বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন গণ উন্নয়ন গ্রন্থাগারের চেয়ারপার্সন মোহাম্মদ মহিউদ্দিন আহমদ ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য সুজিত দেওয়ান জাপান। বক্তব্য রাখেন গণ উন্নয়ন গ্রন্থাগারের সহ সম্বয়ক রাশেদ ইকবাল ও রোকসানা বেগম।

সন্তু লারমা বলেন, যে দর্শন মানুষের মৌলিক অধিকারকে ধারণায় নিতে সাহায্য করে না, সে দর্শন মানুষের  মঙ্গল বয়ে আনতে পারে না। দু:খজনক হলেও সত্য যে আমাদের সর্বস্তরের শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসা শিক্ষার্থীরা সে দর্শনেরই অনুসারী।

তিনি বলেন, তাই গণ উন্নয়ন গ্রন্থাগার স্থাপনের ফলে পার্বত্য মানুষের প্রগতি ও উন্নয়ন নিশ্চিত করার  মতো দর্শন সৃষ্টিতে সহায়ক হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

তিনি আরো বলেন, এ গ্রন্থাগার থেকে লব্ধ জ্ঞান যেনো পাহাড়ে বসবাসরত অদিবাসী ও স্থায়ী বাসিন্দাদের মঙ্গল কামনায় সহায়ক হয়, আমি সে আশাই করিছি।