২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পণ্ড, ধানমণ্ডি ৩২ নম্বর রণক্ষেত্র, আহত ২০

নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে যুবলীগের মিছিলে রোববার পুলিশ বাধা দিলে সংঘর্ষে তিন ফটো সাংবাদিকসহ ২০জন আহত হয়। পুলিশ--যুবলীগ সংঘর্ষে নগরীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক ও রাসেল স্কয়ার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 04:18 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

নতুন ভোটার তালিকা তৈরির প্রতিবাদে যুবলীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাসেল স্কয়ারে সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল শুরু হলে পুলিশ ও মিছিলকারীর ধাওয়া--পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যুবলীগের ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে যায়।

পুলিশ অস্ত্র উঁচিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এসময় মিছিল ছত্রভঙ্গ করতে তারা তিন--চার রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে।