ঢাকায় বিরোধী আইনজীবীদের শান্তি মিছিল
দেশের সকল প্রকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার ব্যক্ত করে বিরোধী আইনজীবীরা রোববার রাজধানীতে ‘সন্ত্রাসবাদ বিরোধী শান্তি আন্দোলন’- এর ব্যানারে একটি শান্তি মিছিল বের করে।
এ উপলক্ষে সকালে রমনা বটমূলে প্রায় তিনশআইনজীবী, পেশাজীবী, মানবাধিকার কর্মী, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও বুদ্ধিজীবীরা মিলিত হন।
‘সন্ত্রাস বিরোধী শান্তি আন্দোলন’- এর চেয়ারম্যান ব্যরিস্টার এম আমির উল ইসলাম সমাবেশে শান্তি আন্দোলনের ঘোষণাপত্র পড়ে শোনান।
ঘোষণায় তিনি বলেন, শিক্ষা ও বিচার বিভাগসহ দেশের সব ক্ষেত্রেই সন্ত্রাস ছড়িয়ে পড়েছে।
তিনি আরও বলেন, মৌলবাদী জঙ্গিরা সরকারকে অপরাধ প্রবণতার দিকে নিয়ে যাচ্ছে। দেশের মানুষ একটা ভয়ের পরিবেশে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতি থেকে তারা মুক্তি চায়। তিনি আইনজীবী ও পেশাজীবীদের প্রতি সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহবান জানান।
সন্ত্রাস বিরোধী মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হওয়ার পর সেখানে সন্ত্রাসের বিরোদ্ধে সকলে শপথ গ্রহণ করেন।
শান্তি মিছিলে অন্যান্যের মধ্যে অংশ নেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বারের বর্তমান সাধারণ সম্পাদক অ্যা ভোকেট এনায়েতুর রহিম, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সাহারা খাতুন, সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বশির আহমদ, ঢাবি’র সাবেক উপাচার্য অধ্যাপক একে আজাদ চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আক্তারুজ্জামান এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার।
