২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবু হেনা পঁচা আম, আমিনুল ক্লিনম্যান: রাজশাহী জেলা বিএনপি

রাজশাহী জেলা বিএনপি, বহিস্কৃত সাংসদ আবু হেনাকে ‘অসুস্থ ঘোড়া’ ও ‘পঁচা আম’ এবং মন্ত্রী আমিনুল হককে ‘ক্লিনম্যান’ বলে অভিহিত করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

বহিস্কৃত সাংসদ আবু হেনা এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হককে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলীকে মুখরোচক বিষয় বলে অভিহিত করে রাজশাহী জেলা বিএনপি নেতৃবৃন্দ রোববার এক বিবৃতিতে একথা উল্লেখ করেন।

বিবৃতিতে সাংসদ আবু হেনাকে ‘অসুস্থ ঘোড়া’ ও ‘পচা আম’ বলে অভিহিত করা হয়। অন্যদিকে মন্ত্রী আমিনুল হককে ‘প্রধানমন্ত্রী ও রাজশাহীর প্রিয় ব্যক্তিত্ব’, ‘রাজশাহীর ক্লিনম্যান’ ও ‘অত্যন্ত ধর্মভীরু’ ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে স্বাক্ষর করেন রাজশাহী জেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শীশ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ, আইন সম্পাদক অ্যাডভোকেট মির্জা কামরুল হাসান ও সহ প্রচার সম্পাদক শাহ আলম।