জাতীয় পার্টির ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে জাতীয় পার্টির দু’টি খণ্ডিত গ্র“প রোববার পৃথকভাবে তাদের ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।
এ উপলক্ষে দু’টি অংশের পক্ষ থেকেই বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এর মধ্যে রয়েছে আলোচনা সভা ও মিছিল।
বোববার বিকেলে এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জাপা) নগরীর মুক্তাঙ্গনে সমাবেশ করে। পরে এরশাদের নেতৃত্বে একটি মিছিল নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি-মঞ্জু) বিকেলে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু।
আলোচনায় অংশ নেন মহাসচিব শেখ শহিদুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, বেগম কামরুন্নাহার প্রমুখ।
আনোয়ার হোসেন মঞ্জু গণতন্ত্রকে অব্যাহত রাখতে সকল দলকে রাজনীতিতে স্বচ্ছ্বতা বজায় রাখা এবং সন্ত্রাসসহ বিভিন্ন অনাচারের বিরুদ্ধে সংগঠিত হওয়ার আহ্বান জানান।
১৯৮৬ সালের ১ জানুয়ারি সামরিক শাসক এরশাদের ছত্রছায়ায় জাতীয় পার্টির জন্ম হয়।
