২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার জঙ্গিদের রক্ষা করতে সানিকে নিয়ে ভিডিও ড্রামা মঞ্চস্থ করছে : এসবিবিএ

জঙ্গিদের রক্ষা করার অংশ হিসেবে সরকার গ্রেপ্তারকৃত জেএমবি কমান্ডার আতাউর রহমান সানির বক্তব্য মিডিয়াতে সরবরাহ করেছে বলে অভিযোগ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতি (এসসিবিএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:47 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সরকার অসৎ উদ্দেশে পুলিশ হেফাযতে থাকা জেএমবি কমান্ডার সানিকে নিয়ে ভিডিও ড্রামা মঞ্চস্থ করছে। মৌলবাদী ও কট্টরপন্থী জঙ্গিদের রক্ষা করার জন্য এটা সরকারের নতুন কৌশল বলে মন্তব্য  করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম. ইনায়েতুর রহীম।

তিনি বিডিনিউজকে বলেন, জেএমবি কমান্ডার সানিকে ১৯৯ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে এবং এটা করা হয়েছে তার বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত ও সরকারের মদদপুষ্ট জঙ্গিদের রক্ষা করার জন্য।

সানির আবেদন মিডিয়াতে প্রচারের মাধ্যমে সরকার ভিডিও ড্রামার সৃষ্টি করে জনগণের মনোযোগ জঙ্গিবাদ ইস্যু থেকে সরিয়ে নিতে চায়। সংশ্লিষ্ট বিচারকের উচিত সানির বক্তব্য মিডিয়াতে প্রচারের কারন ব্যখ্যা চেয়ে জড়িত তদন্তকারী কর্মকর্তাকে শো-কজ নোটিশ প্রদান করা।

তিনি আরো বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তার উচিত রিমান্ডে সানির কাছ থেকে পাওয়া বক্তব্য বিচারকের নিকট উপস্থাপন করা। কিন্তু সরকার আইনের কোন তোয়াক্কা না করে সানিকে মিডিয়ায় উপস্থাপন করছে।

উল্লেখ্য জেএমবি সামরিক কমান্ডার আতাউর রহমান সানিকে ১৪ ডিসেম্বর গ্রেপ্তার করা হয় এবং ১৭ টি পৃথক মামলায় তাকে ১৯৯ দিনের জন্য রিমান্ডে নেওয়া হয়।