২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে লন্ডনে নববর্ষ উদযাপিত

বিগ বেনে রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে চোখ ধাঁধানো আতশবাজিতে উজ্বল হয়ে ওঠে লন্ডনের আকাশ। প্রায় ১০ লাখ লোক জড়ো হয়ে রোবরার এভাবেই স্বাগত জানায় নতুন বছর ২০০৬ সালকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 08:54 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ঘড়ির কাঁটা ১২টায় পৌঁছার সঙ্গে সঙ্গে তারা ‘হ্যাপি নিউ ইয়ার’ ধ্বনিতে মুখরিত করে তোলে উৎসবস্থল লন্ডন আই এলাকা। নববর্ষ উদযাপন উপলক্ষে প্রেমিক-প্রেমিকারা একে অপরকে জড়িয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন।

কড়া নিরাপত্তা এবং কোথাও কোথাও টিউব ট্রেন বন্ধ থাকা সত্ত্বেও বর্ষবরণের আতশবাজি দেখতে রাত ১২টা বাজার অনেক আগেই সকল শ্রেণী-পেশার মানুষ জড়ো হতে থাকে ওয়াটারলু, ওয়েস্টমিনিস্টার ও লন্ডন ব্রিজে।

রাত ১২টা বাজার ৫০ সেকেন্ড বাকি থাকতেই লাখ লাখ লোক সময় গুনতে শুরু করে। বিগ বেনের শব্দের সাথে কণ্ঠ মিলিয়ে তারা বলতে থাকে নয়, আট, সাত...।

সময় গণনার ব্যাপারে এসওএএস-এ পিএইচডিরত শিক্ষার্থী আরশাদ বাবু বলেন, ‘চমৎকার, এ যেন সমুদ্রের গর্জন’।

শীতকালীন আবহাওয়ার কারণে গুড়িগুড়ি বৃষ্টি এবং নিরাপত্তার কারণে লন্ডন আই-এর কাছের এলাকা ওয়েস্টমিনিস্টার ও সাউথওয়ার্কের বেশ কয়েকটি স্টেশন কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার পরও ব্যাপক লোক সমাগম ঘটে উৎসবস্থলে।