সোমবার দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট
দেশের দক্ষিণ ও দক্ষিণ--পশ্চিমাঞ্চলের ২১ জেলায় মঙ্গলবার ভোর থেকে ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ ও দক্ষিণ--পশ্চিমাঞ্চল আঞ্চলিক কমিটির ৫ দফা দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে।
রাজবাড়ী শ্রমিক ইউনিয়নের সভাপতিসহ ৩ শ্রমিক নেতাকে র্যাব কর্তৃক নির্যাতনের বিচার, শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, শ্রমিকদের বেতন-খোরাকি বৃদ্ধি ও নিয়োগপত্র প্রদানের দাবিতে এ ধর্মঘট সফল করতে প্রস্তুতিও নেয়া হয়েছে। আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ ২ ও ৩ জানুয়ারি আহুত এই ধর্মঘট সফল করার জন্যে পরিবহন শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
