চট্টগ্রামে জাতীয় পার্টির দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনকালে চট্টগ্রামে জাতীয় পার্টির (এরশাদ) দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলের মহানগর শাখার আহ্বায়ক সোলায়মান শেঠ এবং সাবেক সাধারণ সম্পাদক তপন চক্রবর্তীর নেতৃত্বাধীন দু’টি বিবাদমান গ্রুপ চট্টগ্রাম রেলওয়ে এলাকায় সমাবেশ আহ্বান করে।
পরে এক গ্র“প পুরনো স্টেশন এবং অপর গ্র“প নতুন স্টেশন এলাকায় সমাবেশ করে। কিন্তু এক পর্যায়ে বিকেল ৫টায় উভয় গ্র“পের কর্মীরা হামলা-পাল্টা হামলায় লিপ্ত হয়। এসময় এক পক্ষ অপর পক্ষের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে স্থানীয় নেতা সালামত আলী, আবদুল হাই, জহিরুল ইসলাম রাজা অন্যতম। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
