২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববারের সংঘর্ষের জের ধরে সিপিবি-জাপা পাল্টাপাল্টি মামলা

রাজধানীর পুরাণা পল্টনে রোববারের সংঘর্ষে অজ্ঞাত যুবক নিহত এবং ৫০ জনের বেশী আহত হওয়ার ঘটনায় বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) এবং জাতীয় পার্টি (এরাশাদ) একে অপরের বিরুদ্ধে সোমবার মামলা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 09:18 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

এদিকে পুলিশও এ ঘটনার প্রেক্ষিতে অপর একটি মামলা দায়ের করেছে।

নতুন স্থাপিত পল্টন থানায় উভয় পক্ষের তরফ থেকে এ মামলা দায়ের করা হয়। এতে উভয রাজনৈতিক দল অপর পক্ষের বিরুদ্ধে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালনকালে হামলা চালানোর অভিযোগ আনে। 

সিপিবি’র ঢাকা ইউনিটের সাধারণ সম্পাদক আহসান হাবিব দিলু দলের পক্ষে মামলা করেন। তিনি বলেন, জাপা’র সভাপতি হুসাইন মুহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি মিছিল পল্টনে আমাদের একটি শান্তিপূর্ণ মিছিলের ওপর চড়াও হয়।

অন্যদিকে, জাতীয় পার্টি তার দুটি সাধারণ ডায়েরিতে অভিযোগ করেছে পূবনির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে একটি মিছিল নিয়ে এগিয়ে ওয়ার পথে সিপিবি’র কর্মীরা তাদের ওপর হামলা চালায়।

দুই দলের মধ্যকার এই সংঘর্ষে অন্ততপক্ষে ৫০ ব্যক্তি আহত হয়েছে এবং সংঘর্ষের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে অজ্ঞাত এক যুবক নিহত হয়।