২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে হাজারী অনুসারি ও মধ্যপন্থী ছাত্রলীগের পৃথক শোডাউন

ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফেনীতে বুধবার জয়নাল হাজারী অনুগত ও মধ্যপন্থী ছাত্রলীগ পৃথক শোডাউনের আয়োজন করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 01:33 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

হাজারী অনুসারিরা কলেজ ছাত্রলীগের ব্যানারে কলেজ ক্যাম্পাসে ও অপরাংশ জেলা ছাত্রলীগের ব্যানের শহীদ রায়হান হলে সমাবেশের আয়োজন করেছে।

সংগঠন সূত্র জানায়, হাজারী সমর্থক আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা এ সমাবেশ সফল করতে বড় শোডাউনের প্রস্তুতি নিয়েছেন।

অপরদিকে জেলা ছাত্রলীগও বিশাল শোডাউনের মাধ্যমে মিজান রোডের শহীদ জহির রায়হান হলে সমাবেশ-র‌্যালী করবে।

এদিকে দুইটি শোডাউনের ফলে দলের সাধারণ নেতাকর্মীদের মাঝে উত্তেজনা ও আওয়ামী শিবিরে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।