২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি কমান্ডার সাব্বিরের সাথে সম্পর্কের কথা অস্বীকার করেছে শিবির

জেএমবি কমান্ডার জিয়াউর রহমান সাগর ওরফে সাব্বির পূর্বে শিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিল বলে সোমবার বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 05:13 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

শিবিরের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ জাহিদুর রহমান মঙ্গলবার এক যৌথবিবৃতিতে খুলনায় পুলিশের হাতে আটক জেএমবি কমান্ডার সাব্বিরের সাথে শিবিরের কোনও সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেন।

সাব্বির শিবিরের সাথে নয় বরং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিল বলে বিবৃতিতে তারা পাল্টা অভিযোগ করেছেন।