এসিসি সদস্য মনিরুজ্জামান মিঞার নিয়োগ নিয়ে বুধবার হাইকোর্টে শুনানি
দুর্নীতি দমন কমিশনের সদস্য প্রফেসর মনিরুজ্জামান মিঞার নিয়োগের ওপর জারি করা হাইকোর্টের রুলের শুনানি বুধবার অনুষ্ঠিত হবে।
দুর্নীতি দমন কমিশনে (এসিসি) প্রফেসর মনিরুজ্জামান মিঞায় নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের একটি রুল খারিজ করার আবেদন জানিয়ে তার দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি এম মতিন ও বিচারপতি রেজাউল হক সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ বুধবার শুনানির দিন ধার্য করেন।
আবেদনকারীর কৌশলী ব্যারিস্টার রফিকুল হক আদালতে বলেন, এসিসি গঠন সংক্রান্ত বাছাই কমিটি রাষ্ট্রপতির কাছে পাঠানো দ্বিতীয় তালিকায় প্রফেসর মনিরুজ্জামান মিঞার নাম সুপারিশ করেছিলেন। সুতরাং তার নিয়োগের ব্যাপারে হাইকোর্টের রুল বহাল থাকতে পারে না।
সুপ্রিম কোর্টের একজন আইনজীবীর জনস্বার্থে দায়ের করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট গত ১৫ ডিসেম্বর কমিশনে প্রফেসর মনিরুজ্জামান মিঞার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সে ব্যাপারে কারণ দর্শানোর জন্যে রুল জারি করেছিলেন।
২০০৪ সালের ২১ ডিসেম্বর বিচারপতি সুলতান হোসেন খানকে চেয়ারম্যান এবং মনিরুদ্দিন আহমেদ ও প্রফেসর মনিরুজ্জামান মিঞাকে সদস্য করে দুর্নীতি দমন কমিশন গঠিত হয়।
রিট পিটিশনে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ আনুযায়ী কমিশনে নিয়োগ পেতে ওই তিন জনের আইন, শিক্ষা, বিচার, প্রশাসন, শৃঙ্খলায় ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনে আরও বলা হয়, বাছাই কমিটি বিচারপতি সুলতান হোসেন খান ছাড়া আর কারো নাম মনোনয়ন করেনি।
