নির্বাচন বিধি ২০০০ অনুসারে ভোটার তালিকা প্রণয়নে হাইকোর্টের আদেশ
নির্বাচন বিধি ২০০০ অনুসারে ভোটার তালিকা প্রণয়নের জন্য বুধবার নির্বাচন কমিশনকে আদেশ দিয়েছে হাইকোর্ট।
নির্বাচন কমিশনের নতুন ভোটার তালিকা প্রণয়নের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে বিরোধী দলের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ আদেশ জারি করে।
নির্বাচন কমিশন গত ১ জানুয়ারি থেকে সারা দেশে নতুন ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে।
