২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্র“পের বিশাল শোডাউন

বাংলাদেশ ছাত্রলীগের ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার ফেনী জেলা ছাত্রলীগের দু’টি গ্র“প র‌্যালিসহ পৃথক কর্মসূচি পালন করেছে। এসময় উভয় গ্র“পই শহরে বিশাল শোডাউন দেয়।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 05:03 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

জেলা ছাত্রলীগের উদ্যোগে মধ্যপন্থী গ্র“প জেলা শহরের মিজান রোডের শহীদ জহির রায়হান হলে এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী অনুসারীরা ফেনী কলেজ ছাত্রলীগের ব্যানারে ক্যাম্পাসে কর্মসূচি পালন করে।

বুধবার সকাল সাড়ে ১০টায় জহির রায়হান হলে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফেনী জেলা ছাত্রলীগ তাদের দিনের কর্মসূচি শুরু করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগ সভাপতি দিদারুল কবির রতন ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল।

পরে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশাল বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে বেলা ১১টায় জয়নাল হাজারীর অনুসারী নেতা-কর্মীরা ফেনী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালি বের করে শহর প্রদক্ষিণ করে। পরে ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি নিজাম পাটোয়ারির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য মাহবুবুল হক লিটন, জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, নুরের ছাপা পলাশ প্রমুখ।

র‌্যালিতে উভয় গ্র“প বিভিন্ন ইউনিট থেকে বিপুল কর্মী-সমর্থকের সমাগম ঘটায়।