২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ এবার সংসদে না এলে শূন্য আসনে উপনির্বাচন হবে: হুদা

ক্ষমতাসীন চারদলীয় জোট সরকারের যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা ও তার দলীয় সংসদ সদস্যগণ যোগদান না করলে তাদের আসন শূন্য হবে এবং সেক্ষেত্রে শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 05:11 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

দেশের বাণিজ্যিক রাজধানী বন্দর নগরী চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত দু’টি পৃথক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আসন্ন সংসদ অধিবেশনে যোগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের দাবিসহ অন্যান্য দাবি উত্থাপন করতে যোগাযোগ মন্ত্রী বিরোধী দলের প্রতি আহ্বান জানান।

যোগাযোগ মন্ত্রী বলেন, এখনও সময় আছে। সংসদে আসুন, অন্যথায় কয়েকটি দিন পর আসন শূন্য হয়ে পড়বে। সেক্ষেত্রে উপনির্বাচন করতে হবে।

জনসভায় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর সংসদ বিষয়ক উপদেষ্টা সালাহ উদ্দিন কাদের চৌধুরী এমপি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।