খুনী-লুটেরা এরশাদের জন্য জেলখানাই নিরাপদ জায়গা : বামফ্রন্ট
বাম গণতান্ত্রিক ফ্রন্ট নেতারা বলেছেন, ১৯৮২ সালে অবৈধভাবে ক্ষমতা দখলকারি, দীর্ঘ নয় বছর রাষ্ট্রীয় সম্পদের লুটেরা ও খুনি এরশাদের জন্য জেলখানাই নিরাপদ জায়গা।
বুধবার ঢাকার মুক্তাঙ্গনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বামফ্রন্ট নেতারা একথা বলেন।
সিপিবির সমাবেশে জাতীয় পার্টির বর্বরোচিত হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদ ও সভাপতি মনজুরুল আহসান খানসহ নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারে দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন শাহ আলম, নূরুল হাসান, দিলীপ বড়–য়া, জাকির হোসেন, কার্তিক চক্রবর্তী, মাসুমউদ্দিন প্রমুখ।
বাম নেতারা বলেন, স্বার্থান্বেষী রাজনীতিকরা নানাভাবে এরশাদকে ব্যবহার করায় এই গণধিকৃত ব্যক্তি অবাধে বিচরণ করছে।
