২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার সারা দেশে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ

দেশব্যাপী বোমা গ্রেনেড হামলা ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগ দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ১৪ দলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2006, 07:55 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

কেন্দ্রীয়ভাবে ঢাকায় বঙ্গবন্ধু এভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ আয়োজন করা হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আব্দুল জলিল এমপি বুধবার এক বিবৃতিতে দেশের সকল জেলায় সভা সমাবেশ ও মিছিল কর্মসূচি সফল করতে ১৪ দলের নেতা কর্মীসহ সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।