২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের দুর্দশার জন্য সরকারের ব্যার্থতাই দায়ী : বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধূরী বলেছেন, দেশের দুর্দশার জন্য ক্ষমতাসীন জোট সরকারের ক্রমাগত ব্যার্থতাই দায়ী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 05:52 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

ঐক্যবদ্ধ জনগণ এর জবাব দেয়ার জন্য প্রস্তুত। বিকল্পধারার বারিধারা কার্যালয়ে বৃহস্পতিবার সকালে বাগেরহাট থেকে আসা দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে বি. চৌধুরী এ কথা বলেন।

তিনি আরো বলেন, রাজনৈতিক উদারতা, গণতান্ত্রিক আচরণ এবং রাজনীতিতে মেধার প্রতিফলনের অভাবে আজ দেশে দারিদ্র, উচ্চ দ্রব্যমূল্য, সন্ত্রাস এবং লজ্জাজনক দূর্নীতির শিকার বাংলাদেশের সাধারন মানুষ।

সাবেক রাষ্ট্রপতি বলেন, নির্বাচন ও ভোটার লিষ্টে কারচুপির যত চেষ্টাই সরকার করুক না কেন ঐক্যবদ্ধ জনগণ তা ব্যর্থ করে দেবে। বিকল্পধারা বাংলাদেশ গণসচেতনতা বৃদ্ধি এবং প্রতিবাদী জনতার ঐক্য বৃদ্ধির লক্ষ্যে ইতিবাচক কর্মসূচি দেবে।

মতবিনিময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিকল্পধারা সহসভাপতি অধ্যাপক ড. মোজাফফর আহমেদ, মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক মাহী বি. চৌধুরী, দপ্তর সম্পাদক মেজর (অব.) নাদির আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।