নির্বাচন কমিশন মহিলা আসনের সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে
জাতীয় সংসদের শুন্য নয়টি সংরক্ষিত মহিলা আসনের সকল মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। শেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলকারি নয় জন বৈধ প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি।
জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় উত্তীর্ণ হওয়ার পরের দিনই চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
আগামী ২ অক্টোবর রিটার্নিং অফিসার প্রত্যেক রাজনৈতিক দল বা জোটওয়ারী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে প্রকাশ করবে।
