২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী সরকারি কলেজ বোমা মেরে উড়িয়ে দিতে জেএমবির হুমকি

পটুয়াখালী সরকারি কলেজ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জামা’আতুল মুজাহিদীন।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2005, 07:27 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

কলেজের অধ্যক্ষের কাছে সোমবার ডাকযোগে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ছেলেমেয়েদের অবাধ মেলামেশা এবং অশালীন পোশাকে চলাফেরা মানে জ্ঞান অর্জন নয়। এজন্য খুব শিগগির কলেজটি বোমা হামলার শিকার হবে।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী শামসুল ইসলাম সোমবার রাতে সদর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।